২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিংহ জেগে উঠেছে’

প্রথম দুই ম্যাচে প্রত্যাশা মেটাতে পারেননি চোট কাটিয়ে ফেরা ক্রিস মেইল। তৃতীয় ম্যাচে ফিরেছেন চেনা চেহারায়। বরিশাল বুলসের সতীর্থ কেভন কুপারের কাছে এটা যেন সিংহের জেগে উঠা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2015, 12:33 AM

Updated : 25 Apr 2022, 02:16 PM

বিপিএল দিয়ে চার মাস পর ক্রিকেটে ফেরা গেইল ব্যাট থেকে প্রথম দুই ম্যাচ এসেছিল ৮ রান করে। বুধবার চিটাগংয়ের বিপক্ষে ৪৭ বলে খেলেন অপরাজিত ৯২ রানের অনবদ্য এক ইনিংস।

ম্যাচ শেষে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বরিশালের অধিনায়ক মাহমুদউল্লাহ জানান, গেইলের এই ইনিংসের বিস্ময়ের কিছু নেই, এটা তার কাছ থেকে প্রত্যাশিতই।

“তার এই ব্যাটিং বিস্ময়কর নয়। এটাই ক্রিস গেইল, আর এমন একজনই আছেন। তবে তিনি আজ যেমনটা খেলেছেন আমি তেমন ইনিংস দেখে অভ্যস্থ নই। বিশাল বড় বড় সব ছক্কা মেরেছেন। বল করে আর আমার ঘাড় ঘুরিয়ে দেখতে হয়।”  

চিটাগংয়ের বিপক্ষে ৯২ রানের ইনিংস খেলতে নয়টি বিশাল ছক্কা হাঁকান। এর কোনো কোনোটি গিয়ে পড়েছিল গ্যালারিতে।

বাংলাদেশে আসার আগেই গেইল জানিয়েছিলেন, তার নামে শতক ‘বুকিং’ দিয়ে রাখতে। সেই শতকের খুব কাছে চলে গিয়েছিলেন ‌এই বিস্ফোরক উদ্বোধনী ব্যাটসম্যান। ৮ রানের জন্য শতক না পাওয়া এই ব্যাটসম্যান অবশ্য তার অন্য প্রতিশ্রুত ঠিকই রক্ষা করেছেন।

ঢাকায় পৌঁছে গেইল বলেছিলেন, তিনি এসেছেন বিনোদন দিতে, ছক্কা হাঁকাতে। বুধবার তার কোনোটারই কমতি ছিল না।

মাহমুদউল্লাহ জানান, গেইলের এই ইনিংসে মুগ্ধ তিনি। অন্য সতীর্থরাও মেতেছেন গেইল বন্দনায়। এর মধ্যে তার কাছে সবচেয়ে ভালো লেগেছে গেইলের স্বদেশি ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কেভন কুপারের মন্তব্য। ম্যাচ শেষে গেইল-মাহমুদউল্লাহ ড্রেসিং রুমে ফেরার সময় কুপার বলছিলেন, “সিহং জেগে উঠেছে।”

পুরনো খবর:

গেইল তাণ্ডবে বরিশালের দুর্দান্ত জয়
ছক্কার রেকর্ডে নিজেকে ছাড়িয়ে গেইল