নিষিদ্ধ উপাদান নেওয়া পেরেরাকে ফেরত পাঠাল শ্রীলঙ্কা
শ্রীলঙ্কার উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুশল পেরেরার শরীরে নিষিদ্ধ উপাদান পাওয়া গেছে। এ কারণে তাকে নিউ জিল্যান্ড সফর থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
পাকিস্তান সফর চলার সময় করা পরীক্ষায় পেরেরার শরীরে নিষিদ্ধ উপাদান পাওয়া গেছে। তার দ্বিতীয় নমুনাও পরীক্ষা করা হবে বলে শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে।
আইসিসির নিয়ম-কানুন মেনে যত দ্রুত সম্ভব পেরেরাকে ক্রিকেটে ফেরাতে সব কিছু করার কথাও জানায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
নিউ জিল্যান্ড সফরে পেরেরার পরিবর্তে দলে ডাক পেয়েছেন কৌশল সিলভা।
এবারের নিউ জিল্যান্ড সফরে দুটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে শ্রীলঙ্কা।
