কুমিল্লার অনুশীলনে মাশরাফির গোড়ালিতে চোট
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলনে গোড়ালিতে চোট পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোট গুরুতর কিছু নয়।
শুক্রবার দুপুরে মিরপুর একাডেমি মাঠে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলনে গোড়ালিতে হালকা চোট পান মাশরাফি। তখনই তিনি বরফ দিয়ে রাখেন চোট পাওয়া জায়গায়।
পরে উপস্থিত সংবাদকর্মীদের মাশরাফি নিজেই নিশ্চিত করেছেন, চোট তেমন গুরুতর নয়।
“হালকা ব্যথা পেয়েছি। এমন সিরিয়াস কিছু নয়। আশা করছি, কালকেই অনুশীলন করতে পারব।”
রোববার বিপিএলে মাঠের ক্রিকেট শুরুর প্রথম দিনেই দ্বিতীয় ম্যাচে ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
