২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাঙ্গালোরে বৃষ্টির দাপট

বৃষ্টির দাপটে ভেসে গেছে ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2015, 05:09 PM

Updated : 22 Aug 2022, 01:55 PM

রোববার এম চিন্নাস্বামি স্টেডিয়ামে স্থানীয় সময় দুপুর দুইটায় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার ইয়ান গৌল্ড ও রিচার্ড কেটেলবরো।

এর আগে প্রথম দিন ২১৪ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জবাবে দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ৮০ রান করে ভারত। মুরালি বিজয় ২৮ ও শিখর ধাওয়ান ৪৫ রানে ব্যাট করছেন।

তৃতীয় দিনের খেলা নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে সোয়া নয়টায় শুরু হবে।

প্রথম ম্যাচ ১০৮ রানে জিতে চার ম্যাচের সিরিজে এগিয়ে রয়েছে ভারত।