২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক ম্যাচ নিষিদ্ধ হোল্ডার

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ‘স্লো ওভার রেট’ –এর কারণে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2015, 01:50 PM

Updated : 25 Apr 2022, 02:05 PM

এক বছরের মধ্যে দ্বিতীয়বার একই অপরাধ করায় হোল্ডারকে এই শাস্তি পেতে হচ্ছে। 
 
কলম্বোতে গত রোববার প্রথম ওয়ানডেতে নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম বোলিং করে ওয়েস্ট ইন্ডিজ।
 
এর আগে গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পঞ্চম ওয়ানডেতেও ওভার-রেটের নিয়ম ভঙ্গ করেছিল হোল্ডারের দল। ১২ মাসের মধ্যে একই অপরাধ করায় ম্যাচ রেফারি ডেভিড বুন তাই ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ককে এক ম্যাচ নিষিদ্ধ করেন।
 
আগামী বুধবার শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারবেন না হোল্ডার।
 
এছাড়াও হোল্ডারকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। আর তার ওয়েস্ট ইন্ডিজ সতীর্থদের ম্যাচ ফির ২০ শতাংশ কাটা হয়েছে।
 
ওই ম্যাচে হোল্ডার ঝড়ো ব্যাটিংয়ে ১৩ বলে ৩৬ রান করেন। তবে তার দল শ্রীলঙ্কার কাছে এক উইকেটে হেরে যায়।