২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চোট পেয়ে মাঠের বাইরে ইমরান

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে খেলা হচ্ছে না ইমরান খানের। চোট পেয়ে ছিটকে পড়েছেন পাকিস্তানি এই পেসার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2015, 07:34 PM

Updated : 22 Aug 2022, 01:42 PM

শুক্রবার অনুশীলনে বোলিং হাতে চোট পেয়েছেন দুবাই টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা ইমরান। ওই ম্যাচের উভয় ইনিংসে দুটি করে উইকেট নেন ডান-হাতি এই বোলার।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে ক্যাচ ধরার সময় ডান হাতে আঘাত পান ইমরান। পরে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং কেটে যাওয়া স্থানে চারটি সেলাই দেওয়া হয়।

পাকিস্তানের টিম ম্যানেজার ইন্তিখাব আলম ক্রিকইনফোকে জানান, এই চোটের কারণে ১০ দিন মাঠের বাইরে থাকতে হবে ইমরানকে।

আগামী ১ নভেম্বর শারজাহতে শুরু হতে যাওয়া এই ম্যাচে ইংল্যান্ড দলেও আছে চোট সমস্যা। গোড়ালির গাটের পুরনো চোটের কারণে বিশ্রাম দেওয়া হয়েছে দুবাই টেস্টে ৫ উইকেট নেওয়া পেসার মার্ক উডকে।

প্রথম টেস্ট ড্র হওয়ার পর দ্বিতীয়টি জিতে তিন ম্যাচের এই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে পাকিস্তান।