২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়ের জন্য সাকিবের অপেক্ষা

অনাগত সন্তানের জন্য ক্ষণ গণনা শুরু করেছেন সাকিব আল হাসান ও উম্মে হাসান শিশির। ফেইসবুক ফ্যান পেইজে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব জানিয়েছেন তাদের প্রথম সন্তান হতে যাচ্ছে মেয়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2015, 02:57 PM

Updated : 25 Apr 2022, 02:03 PM

সোমবার ‘বেবি শাওয়ার’ এর একটি ছবি পোস্ট করে সাকিব লিখেন, “আমাদের রাজকন্যার জন্য ক্ষণগণনা শুরু।”
 
ছবিতে একটি কেকের পেছনে ছিলেন সাকিব ও শিশির।
 
এখন যুক্তরাষ্ট্রে স্ত্রীর পাশে থাকা সাকিবের নভেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফেরার কথা রয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে ৭ নভেম্বর শুরু হতে যাওয়া প্রথম ওয়ানডের আগেই তার দলের সঙ্গে যোগ দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।