২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইমরুলের শতকে খুলনার জবাব

উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েসের অপরাজিত শতকে পঞ্চম রাউন্ডে ঢাকা মেট্রোর বড় সংগ্রহের জবাব দিচ্ছে খুলনা। এর আগে তরুণ মেহেদি হাসান মিরাজ ৫ উইকেট নিয়ে চারশ’ রানের আগেই থামিয়েছেন ঢাকা মেট্রোকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2015, 05:21 PM

Updated : 25 Apr 2022, 02:02 PM

রোববার জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরের ম্যাচেরদ্বিতীয় দিনের খেলা শেষে খুলনার সংগ্রহ ৪ উইকেটে ২০৪ রান। ইমরুল ১১০ ওউইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান ৭ রানে ব্যাট করছেন। ইমরুলের ১৯২ বলের ইনিংসটি১১টি চার ও ৬টি ছক্কা সমৃদ্ধ।

এখনও ১৯৫ রানে পিছিয়ে আছে খুলনা।

চতুর্থ ওভারে ওপেনার মেহেদি হাসানকে হারানো খুলনার শুরু ভালো হয়নি। দ্বিতীয়উইকেটে এনামুল হকের সঙ্গে ৭৫ রানের প্রতিরোধ গড়েন ইমরুল।

মাহমুদউল্লাহর বলে এনামুল এলবিডব্লিউর ফাঁদেপড়লে ভাঙে ২৩.২ ওভার স্থায়ী জুটি। এরপর তুষার ইমরান দ্রুত ফিরে গেলেও মেহেদি হাসানমিরাজকে নিয়ে ৬৯ রানের আরেকটি ভালো জুটি গড়ে তুলেন ইমরুল।

দিনের শেষ সময়ে শরিফউল্লাহর বলে মাহমুদউল্লাহকে ক্যাচ দেনমেহেদি হাসান মিরাজ। নুরুল হাসানকে নিয়ে বাকি সময়টুকু নিরাপদেই কাটিয়ে দেন ইমরুল।

এর আগে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ৫উইকেটে ৩৪০ রানে দিনের খেলা শুরু করে ঢাকা মেট্রো।

তিন রান যোগ করেই ফিরে যান আগের দিন শতক পাওয়ামাহমুদউল্লাহ। ১৬ রান নিয়ে খেলা শুরু করা শরিফুল্লাহ ছাড়া আর কেউ ভালো করতেপারেননি।

আগের দিন তিন উইকেট পাওয়া মেহেদি হাসান মিরাজ রোববারফেরান জাবিদ হোসেন ও শহিদুল ইসলামকে। ৯৬ রানে ৫ উইকেট নিয়ে মেহেদিই খুলনার সেরাবোলার। এ নিয়ে তিন বার প্রথম শ্রেণির ক্রিকেটে পাঁচ উইকেট নিলেন তিনি। ঢাকামেট্রোর বিপক্ষে আগের ম্যাচেও পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি।  

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা মেট্রো: ১১৫.১ ওভারে ৩৯৯ (শামসুর ১৪৪, মারুফ ১৮,মেহরাব জুনিয়র ০, মাহমুদউল্লাহ ১৩২, মার্শাল ৯, আসিফ ১৫, শরিফউল্লাহ ৩৯, জাবিদ ৯,আরাফাত ১৯*, শহিদুল ০, হায়দার ০; রবিউল রবি ১৮-১-৭১-২, হালিম ৬-০-৩১-০, জিয়াউর৪-০-৪৪-০, রাজ্জাক ৪২.১-১৩-১১৩-৩, মেহিদ মিরাজ ৩৫-৬-৯৬-৫, বক্কর ৮-০-৩০-০, মেহেদিহাসান ২-০-৬-০)

খুলনা: ৬৬ ওভারে ২০৪/৪ (ইমরুল ১১০*, মেহেদি হাসান ৬,এনামুল ২৪, তুষার ১৩, মেহেদি হাসান মিরাজ ২৮, হাসান ৭*; শহিদুল ৯-১-৩১-০, হায়দার১২-১-৩৪-১, শরিফউল্লাহ ১৬-৭-৩২-১, আরাফাত ১৫-৩-৩৬-১, মাহমুদউল্লাহ ১২-০-৪৫-১,শামসুর ২-০-১১-০)