২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বো টেস্টে শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষা

বৃষ্টির কারণে শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে বলই মাঠে গড়ায়নি। কলম্বো টেস্টের সব রোমাঞ্চ তাই তোলা রইল শেষ দিনের জন্য।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2015, 04:29 PM

Updated : 12 Oct 2022, 04:19 PM

কলম্বোর পি সারা স্টেডিয়ামে গত শনিবার তৃতীয় দিনে শ্রীলঙ্কার দেওয়া ২৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। সফরকারীরা ১ উইকেটে ২০ রান তুলতেই হানা দেয় বৃষ্টি। রোববারও ছিল বৃষ্টির দাপট।

ক্রেইগ ব্র্যাথওয়েইট ৩ রানে আউট হয়ে গেলেও ১৭ রান নিয়ে উইকেটে আছেন আরেক ওপেনার সাই হোপ।

এর আগে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ২০০ রানের জবাবে ১৬৩ রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ৩৭ রান এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা শ্রীলঙ্কা অল আউট হয় ২০৬ রানে। 

দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক শ্রীলঙ্কা।