পাকিস্তানকে ইংল্যান্ডের পাল্টা জবাব
প্রথম দিনে ব্যাটিংয়ে দাপট দেখানো পাকিস্তানকে খুব বড় ইনিংস গড়তে দেয়নি ইংল্যান্ড। দ্বিতীয় দিনের প্রথম সেশনে প্রতিপক্ষের বাকি ছয় উইকেট তুলে নেয় অ্যালেস্টার কুকের দল। পরে জো রুটের দৃঢ় ব্যাটিংয়ে পাল্টা জবাবও দিচ্ছে ইংলিশরা।
শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ১৮২ রান। রুট ৭৬ ও জনি বেয়ারস্টো ২৭ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে ৫৫ রানের জুটি গড়েছেন এই দুই তরুণ। এখনও ১৯৬ রানে পিছিয়ে আছে ইংল্যান্ড।
ইংল্যান্ডের প্রথম ইনিংসের শুরুটা মোটেও ভালো হয়নি। দ্বিতীয় ওভারেই ওয়াহাব রিয়াজের বলে ক্যাচ দিয়ে ফিরে যান মইন আলি। পঞ্চম ওভারে আঘাত হানেন ইমরান খান। ইয়ান বেলকে সরফরাজ আহমেদের গ্লাভসবন্দি করান এই পেসার।
