নড়াইলে মাশরাফির, মাগুরায় সাকিবের ঈদ
বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নড়াইলে ও সহ-অধিনায়ক সাকিব আল হাসান মাগুরায় ঈদের নামাজ পড়েছেন।
বাবা-মা আর স্বজনদের সঙ্গে নড়াইলে ঈদ করছেন দেশসেরা পেসার মাশরাফি। শুক্রবার সকাল আটটায় নড়াইল পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ঈদের প্রধান জামায়াতে নামাজ আদায় করেন তিনি।
নামাজ শেষে আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধবদের সাথে কোলাকুলি করে কুশলাদি বিনিময় করেন মাশরাফি। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দেশবাসীকে শুভেচ্ছা জানান। সেখান থেকে পৌর কবরস্থানে কবর জিয়ারত করেন তিনি।
নামাজ শেষে প্রতিবেশী ও মুসল্লিদের সাথে কোলাকুলি করে সাকিব নিজ বাড়িতে গিয়ে কোরবানীতে অংশ নেন। এবার তিনি দুটি গরু কোরবানী দিচ্ছেন বলে জানান তার বাবা মাসরুর রেজা কুটিল।
