২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ড দলে ফিরলেন প্যাটেল

প্রায় তিন বছরের মধ্যে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ইংল্যান্ডের সামিত প্যাটেল। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2015, 09:36 PM

Updated : 25 Apr 2022, 01:54 PM

পাকিস্তানের বিপক্ষে তিন টেস্টের সিরিজের জন্য ঘোষিত ১৬ সদস্যের দলে থাকা বাঁহাতি স্পিনার জাফর আনসারি হাতে চোট পাওয়ায় ডাক পেলেন প্যাটেল।
 
২০১২ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে শেষ টেস্ট খেলা প্যাটেল ক্যারিয়ারে মোট পাঁচটি টেস্ট খেলেছেন। ৩৬টি ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতাও আছে তার। 
 
২০১৩ সালের ফেব্রুয়ারিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে শেষ বারের মতো জাতীয় দলের হয়ে মাঠে নামেন অলরাউন্ডার প্যাটেল।
 
১৩ অক্টোবর আবু ধাবিতে শুরু হবে টেস্ট সিরিজটি। ২২ অক্টোবর দুবাইয়ে দ্বিতীয় টেস্ট এবং ১ নভেম্বর শারজাহতে তৃতীয় টেস্ট শুরু হবে। 
 
এই সফরে পাকিস্তানের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজ ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে ইংল্যান্ড।