২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডালমিয়ার মৃত্যুতে আইসিসির শোক 

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি জগমোহন ডালমিয়ার মৃত্যুতে শোকপ্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান এন শ্রীনিবাসন বলেছেন, ক্রিকেটে ব্যক্তিগত অবদান রাখার জন্যই তাকে শ্রদ্ধাভরে স্মরণ করা হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2015, 05:41 PM

Updated : 25 Apr 2022, 01:54 PM

১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত আইসিসির সভাপতির দায়িত্ব পালন করা ডালমিয়ার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় আইসিসি।

শোকবার্তায় শ্রীনিবাসন উল্লেখ করেন, "ডালমিয়ার মৃত্যুতে আমি শোকাহত। সে দূরদৃষ্টিসম্পন্ন এক ক্রিকেট কর্মকর্তা ছিল, যে তার জীবন ক্রিকেটে সমর্পণ করেছিল।"

আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন বলেন, "তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য ক্রিকেট ডালমিয়াকে যথেষ্ট ধন্যবাদ দিতে পারে না।"

গত বৃহস্পতিবার হার্ট অ্যাটাক হওয়ার পর বিএম বিরলা হার্ট রিসার্চ ইনস্টিটিউটে ৭৫ বছর বয়সী এই ক্রিকেট সংগঠককে ভর্তি করা হয়। গত রোববার না ফেরার দেশে পাড়ি জমান তিনি।