চলে গেলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ক্লোজ
চলে গেলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রায়ান ক্লোজ। গত রোববার মৃত্যুকালে দেশটির সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটারের বয়স হয়েছিল ৮৪ বছর।
ওল্ড ট্র্যাফোর্ডে ১৯৪৯ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় ক্লোজের। ১৮ বছর বয়সে টেস্ট ক্রিকেটে আবির্ভাব হওয়া ক্লোজ ইংল্যান্ডের হয়ে ২২টি টেস্ট খেলেন। এর মধ্যে সাতটি টেস্টে দেশকে নেতৃত্ব দেন তিনি।
