ওয়ালটনের ইয়ুথ অ্যাম্বাসেডর ক্রিকেটার মিরাজ
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে 'ইয়ুথ অ্যাম্বাসেডর' করেছে ওয়ালটন।
দুই বছরের জন্য দায়িত্ব পেয়েছেন তরুণ অলরাউন্ডার মিরাজ।
এই দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় মিরাজ বলেন, "ওয়ালটনের কাছে আমি কৃতজ্ঞ। এটা আমার কাছে বিরাট অনুভূতি, বিশাল পাওয়া। আশা করি এর মাধ্যমে দেশের তরুণ সমাজ এবং বিশেষ করে তরুণ ক্রিকেটাররা অনুপ্রেরণা খুঁজে পাবেন।"
