২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে নেই মুরালি বিজয়

চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারবেন না ভারতের উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2015, 02:33 PM

Updated : 22 Aug 2022, 12:59 PM

ভারতের জিম্বাবুয়ে সফরেই ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে (পায়ের পেশি) চোট পান বিজয়। সোমবার ভারত দলের ডিরেক্টর রবি শাস্ত্রি জানান, চোট খুব একটা মারাত্মক নয়। তবে সতর্কতার জন্যই তাকে প্রথম টেস্টের একাদশে রাখা হচ্ছে না।

শ্রীলঙ্কা সফরে ভারত তিন টেস্টের একটি সিরিজ খেলবে। গলে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী রোববার।

শ্রীলঙ্কার উদ্দেশে ভারত ছাড়ার আগে বিজয়ের চোটের কথা জানা যায়। অধিনায়ক বিরাট কোহলি তখন বলেছিলেন, প্রস্তুতিমূলক ম্যাচের আগেই ফিট হয়ে উঠবেন ডানহাতি এই ব্যাটসম্যান। তবে শ্রীলঙ্কা বোর্ড একাদশের বিপক্ষে ড্র হওয়া তিন দিনের ম্যাচটিতে খেলেননি বিজয়।