২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেম্যানের বিপদ নেই

ড্যারেন লেম্যানই অস্ট্রেলিয়ার কোচ থাকছেন। দেশটির ক্রিকেট বোর্ডের সিইও জেমস সান্ডারল্যান্ড জানিয়েছেন, এক ম্যাচ বাকি থাকতেই অ্যাশেজ হেরে যাওয়ার পরও কোচের পদে বহাল থাকছেন সাবেক এই ক্রিকেটার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2015, 04:23 PM

Updated : 12 Oct 2022, 04:08 PM

নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে শনিবার সিরিজের চতুর্থ টেস্টের তৃতীয় দিনই ইনিংস ব্যবধানে হেরে অ্যাশেজ খোয়ায় অস্ট্রেলিয়া।

ট্রেন্ট ব্রিজ টেস্ট হারার পর মেলবোর্নে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও জেমস সান্ডারল্যান্ড জানান, এই ব্যর্থতার কারণ খুঁজবেন তারা।

এ সময় লেম্যানের চাকরি ‘নিরাপদ আছে কিনা’ প্রশ্নের উত্তরে সান্ডারল্যান্ড সংক্ষেপে উত্তর দেন, ‘হ্যা’।

ট্রেন্ট ব্রিজ টেস্ট হেরে যাওয়ার পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। ওভালে ২০ অগাস্ট থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজের পঞ্চম ম্যাচটিই হবে ক্লার্কের ক্যারিয়ারের শেষ টেস্ট।

বিদায়ী অধিনায়কের প্রশংসা করে সান্ডারল্যান্ড ক্লার্ককে ‘প্রজন্মের নায়ক’ আখ্যা দেন।