২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিকা সফর শেষ টেইলরের

নিউ জিল্যান্ডের আফ্রিকা সফর থেকে ছিটকে পড়েছেন রস টেইলর। চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে খেলতে পারেননি তিনি। কিউই এই ব্যাটসম্যানের খেলা হবে না দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2015, 03:15 PM

Updated : 25 Apr 2022, 01:42 PM

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের আগের দিন বৃহস্পতিবার অনুশীলনে কুঁচকিতে চোট পান টেইলর।

নিউ জিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আফ্রিকা সফরের দলে ১৬ জন খেলোয়াড় থাকায় টেইলরের বিকল্প নেওয়ার প্রয়োজন নেই। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডেতে তার জায়গায় খেলছেন জেমস নিশাম।

ওয়ানডে সিরিজ শেষে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টি-টোয়েন্টি খেলবে নিউ জিল্যান্ড। এরপর দক্ষিণ আফ্রিকায় দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে তারা।