লাইভ: ভেজা আউটফিল্ডে তৃতীয় দিনও পরিত্যক্ত
আউটফিল্ড ভেজা থাকায় বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় দিনের খেলা সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৫ ওভারে ১০৭/৩
তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
সারা দিনে বৃষ্টি হয়নি একদমই। দুপুরের পর মিলল সূর্যের দেখা। তবু সম্ভব হলো না তৃতীয় দিনের খেলা। আউটফিল্ড ভেজা থাকায় বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় দিনের খেলা সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা।
তাই প্রথম দিনের দ্বিতীয় সেশনের পর থেকে অব্যাহত রইল খেলা শুরুর অপেক্ষা। ম্যাচের চতুর্থ দিন আরও একবার সেই আশায় থাকবে দুই দল।
তিন দিন শেষে ৩৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান। মুমিনুল হক ৮১ বলে ৪০ ও মুশফিকুর রহিম ১৩ বলে ৬ রানে অপরাজিত।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৫ ওভারে ১০৭/৩ (জাকির ০, সাদমান ২৪, মুমিনুল ৪০*, শান্ত ৩১, মুশফিক ৬*; বুমরাহ ৯-৪-১৯-০, সিরাজ ৭-০-২৭-০, অশ্বিন ৯-০-২২-১, আকাশ ১০-৪-৩৪-২)
দ্বিতীয় সেশনও ভেসে যাওয়ার অপেক্ষায়
সকাল থেকে কোনো বৃষ্টি নেই কানপুরের গ্রিন পার্কে। তবু খেলার উপযুক্ত করা যায়নি মাঠ। তাই বারবার বাড়ছে অপেক্ষা। প্রথম সেশনের পর দ্বিতীয়টিও ভেসে যাওয়ার শঙ্কা।
দুপুর সাড়ে ১২টায় মাঠ পরিদর্শন করে সন্তোষজনক কিছু পাননি আম্পায়াররা। মাঠের বেশ কিছু জায়গা এখনও ভারী হয়ে আছে। তাই খেলা শুরু করা সম্ভব নয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী দুপুর আড়াইটায় আবার মাঠ পরিদর্শনে নামবেন আম্পায়াররা।
হারিয়ে গেল প্রথম সেশন
প্রথম দফার মাঠ পরিদর্শনে সন্তুষ্ট হতে পারলেন না আম্পায়াররা। উইকেট ও এর আশপাশের জায়গা তুলনামূলক ভালো থাকলেও, লাইভ ব্রডকাস্টে দেখা গেছে, আউটফিল্ডের বড় অংশ এখনও থকথকে অবস্থায় রয়েছে।
প্রধান মাঠকর্মীর সঙ্গে দীর্ঘ আলাপের পর বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় আবার মাঠ পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন আম্পায়াররা। অর্থাৎ প্রথম সেশনে কোনো খেলা সম্ভব নয়। কারণ দুপুর ১২টায় হওয়ার কথা মধ্যাহ্ন বিরতি।
খেলা শুরু হতে বিলম্ব
বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে তৃতীয় দিনও অব্যাহত রইল খেলা শুরুর অপেক্ষা। রোববার সকাল থেকে অবশ্য বৃষ্টি নেই। তবে মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি।
বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে মাঠ পরিদর্শনে যাবেন আম্পায়াররা। এরপর আসবে খেলা শুরুর সিদ্ধান্ত। আপাতত চলছে কভার থেকে পানি সরানোর কাজ।
বৃষ্টির বাগড়া পেরিয়ে খেলার আশা
কখনও ঝিরিঝিরি বৃষ্টি, কখনও মুষলধারে, কখনও আবার ভেজা আউটফিল্ড- সব মিলিয়ে কানপুর টেস্টে দুই দিন ধরে চলছে খেলার অপেক্ষা। তৃতীয় দিনেও রয়েছে বৃষ্টির শঙ্কা।
গ্রিন পার্কে ম্যাচের প্রথম দিন খেলা হয় মাত্র ৩৫ ওভার। খেলা শুরুর আগে ও মধ্যাহ্ন বিরতির পর টানা বৃষ্টির কারণে হারিয়ে যায় বেশিরভাগ ওভার।
দ্বিতীয় দিন এক বলও খেলা সম্ভব হয়নি। সকাল থেকে বৃষ্টি থামার অপেক্ষা করতে করতে চা বিরতির কিছুক্ষণ আগে দিনের খেলা সমাপ্তি ঘোষণা করা হয়।
৩ উইকেটে ১০৭ রান নিয়ে রোববার খেলা শুরুর আশায় বাংলাদেশ। ৮১ বলে ৪০ রানে অপরাজিত মুমিনুল হক। মুশফিকুর রহিম খেলছেন ১৩ বলে ৬ রানে।
সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে):
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৫ ওভারে ১০৭/৩ (জাকির ০, সাদমান ২৪, মুমিনুল ৪০*, শান্ত ৩১, মুশফিক ৬*; বুমরাহ ৯-৪-১৯-০, সিরাজ ৭-০-২৭-০, অশ্বিন ৯-০-২২-১, আকাশ ১০-৪-৩৪-২)
