২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লিতে ভারত-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ

সাম্প্রতিক সময়ে ভারত ও আফগানিস্তানের মধ্যে নিয়মিত ক্রিকেট লড়াইয়ের দেখা মিলছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2026, 03:56 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

আগামী সেপ্টেম্বরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত ও আফগানিস্তান। ম‍্যাচগুলো হবে ভারতের রাজধানী দিল্লিতে।

২০২৪ সালের জানুয়ারির পর, টি-টোয়েন্টিতে এই প্রথম দ্বি-পাক্ষিক সিরিজে মুখোমুখি হবে দল দুটি। যা ভবিষ্যৎ সফর সূচির অংশ। দিল্লির আরুন জেটলি স্টেডিয়ামে আগামী ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বরে হবে ম্যাচগুলো।

সাম্প্রতিককালে আফগানরা তাদের সব হোম-ম্যাচ ভারতে খেলে আসছে।

সাম্প্রতিক সময়ে ভারত ও আফগানিস্তানের মধ্যে নিয়মিত ক্রিকেট লড়াইয়ের দেখা মিলছে। সবশেষ, গত জুনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারত সফর করে আফগানিস্তান। সিরিজটি ৩-০ ব্যবধানে হারে তারা।

বর্তমানে আয়ারল্যান্ড সফরে পাঁচ ম্যাচের সিরিজ খেলছে আফগানিস্তান। সেখানে ইতোমধ্যে দুটি ম্যাচ জিতেছে তারা এবং দ্বিতীয় জয়ে সরাসরি আগামী বছরের বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে দলটি।

আর ভারত ফের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে মাঠে নামতে যাচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে তাদের প্রথম টেস্ট শুরু হবে আগামী শনিবার।

আগামী মাসে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ভারতের। সূচি অনুযায়ী ওয়ানডে ম‍্যাচগুলো হওয়ার কথা ১, ৩ ও ৬ সেপ্টেম্বর এবং টি-টোয়েন্টি ম‍্যাচগুলো হওয়ার কথা ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর। ওই সফর যে হচ্ছে না তা একরকম নিশ্চিত হয়ে গেছে ১৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ভারতের ম‍্যাচ দেওয়ায়।