অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত অনূর্ধ্ব-১৯ দলে দুই ভারতীয় গ্রেটের ছেলে
ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন আরিয়াভির সেহওয়াগ ও আনভে দ্রাবিড়।
দেশের মাটিতে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ভারত অনূর্ধ্ব-১৯ দলে ডাক পেয়েছেন আরিয়াভির সেহওয়াগ ও আনভে দ্রাবিড়।
গত জুলাইয়ে শ্রীলঙ্কা সফরের দলে ছিলেন ভারতের সাবেক অধিনায়ক ও ব্যাটিং গ্রেট রাহুল দ্রাবিড়ের ছেলে আনভে। দ্বিতীয় ওয়ানডেতে তিনি খেলেন ৮৭ রানের ইনিংস। দলে থাকা দুই উইকেটরক্ষকের একজন তিনি, অন্য জন রাজাত বাঘেল।
ভারতের আরেক সাবেক অধিনায়ক ও ব্যাটিং গ্রেট ভিরেন্দার সেহওয়াগের ছেলে আরিয়াভির ডাক পেয়েছেন দলে।
ওয়ানডে তিনটি করে ১৮, ২১ ও ২৩ সেপ্টেম্বর। ২৭ সেপ্টেম্বর শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। এই চার হবে রাজকোটে। ৫ অক্টোবর আহমেদাবাদে শুরু হবে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ।
ওয়ানডে সিরিজে স্বাগতিকদের নেতৃত্ব দেবেন লাকশিয়া রাইচান্দানি, সেখানে তার সহ-অধিনায়ক ইয়াশবারধান চৌহান। চার দিনের ম্যাচ দুটিতে তাদের ভূমিকা উল্টে যাবে।
শ্রীলঙ্কার বিপক্ষে দুটি চার দিনের ম্যাচে ১৫৩.৫০ গড়ে ৩০৭ রান করেন রাইচান্দানি। গলে করেন ২০৭ রান, পরে কলম্বোতে করেন অপরাজিত ১০০। উত্তরাখাণ্ডের হয়ে চারটি প্রথম শ্রেণির ম্যাচ খেলে তিনটি পঞ্চাশ ছোঁয়া ইনিংসে তিনি করেছেন ২২৩ রান।
সেই দুই ম্যাচে ২০১ রান করেন ইয়াশবারধান সঙ্গে নেন ছয়টি উইকেট। ছয় উইকেট নেন লেগ স্পিনার রোহিত ইয়াদাভও।
