১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাটক্লিফ থেকে ব্রুক, ৯৯ রানে আউট যত ইংলিশ ব্যাটসম্যান

প্রায় আট বছর পর এই তেতো স্বাদ পেলেন ইংল্যান্ডের কেউ।

সাটক্লিফ থেকে ব্রুক, ৯৯ রানে আউট যত ইংলিশ ব্যাটসম্যান
সেঞ্চুরির দুয়ারে গিয়ে আউট হওয়ার পর হতাশ হ্যারি ব্রুক। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2025, 01:50 AM

Updated : 10 Sep 2026, 12:43 PM

ক্যাচ দেওয়ার পর নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না হ্যারি ব্রুক। ৯৯ রানে আউট হলে যা হয় আর কী! তার সৌজন্যে ফিরে এলো প্রায় আট বছর আগের স্মৃতি।

হেডিংলি টেস্টে শূন্য রানে ক্যাচ দিয়ে ‘নো’ বলের কল্যাণে বেঁচে যাওয়া ব্রুক পরে জীবন পান ৪৬ ও ৮২ রানে। তারপরও টেস্ট ক্যারিয়ারের নবম ও ঘরের মাঠে প্রথম সেঞ্চুরির পথেই ছিলেন তিনি। কিন্তু ভারতীয় পেসার প্রাসিধ কৃষ্ণার শর্ট ডেলিভারিতে হুক শট খেলে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ধরা পড়েন তিনি ৯৯ রানে।

২০১৭ সালে জনি বেয়ারস্টোর পর ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে এই অভিজ্ঞতা হলো ২৬ বছর বয়সী ব্রুকের।

ক্রিকেটের অভিজাত সংস্করণে সব মিলিয়ে ১৪ জন ইংলিশ ক্রিকেটার ৯৯ রানে আউট হয়েছেন। এর মধ্যে মাইক আথারটন ও মাইক স্মিথ দুবার করে পেয়েছেন এই তেতো স্বাদ।

টেস্টে ৯৯ রানে আউট হওয়া ইংলিশ ক্রিকেটাররা:

খেলোয়াড়

রান

প্রতিপক্ষ

ভেন্যু

সাল

হ্যারি ব্রুক

৯৯

ভারত

লিডস

২০২৫

জনি বেয়ারস্টো

৯৯

দক্ষিণ আফ্রিকা

ম্যানচেস্টার

২০১৭

কেভিন পিটারসেন

৯৯

বাংলাদেশ

চট্টগ্রাম

২০১০

মার্কাস ট্রেসকোথিক

৯৯

ভারত

আহমেদাবাদ

২০০১

মাইক আথারটন

৯৯

দক্ষিণ আফ্রিকা

লিডস

১৯৯৪

মাইক আথারটন

৯৯

অস্ট্রেলিয়া

লর্ডস

১৯৯৩

মার্টিন মক্সন

৯৯

নিউ জিল্যান্ড

অকল্যান্ড

১৯৮৮

গ্রাহাম গুচ

৯৯

অস্ট্রেলিয়া

মেলবোর্ন

১৯৮০

জিওফ বয়কট

৯৯

ওয়েস্ট ইন্ডিজ

পোর্ট অব স্পেন

১৯৭৪

ডেনিস অ্যামিস

৯৯

পাকিস্তান

করাচি

১৯৭৩

টেড ডেক্সটার

৯৯

অস্ট্রেলিয়া

ব্রিজবেন

১৯৬২

মাইক স্মিথ

৯৯

পাকিস্তান

লাহোর

১৯৬১

মাইক স্মিথ

৯৯

দক্ষিণ আফ্রিকা

লর্ডস

১৯৬০

নরম্যান ইয়ার্ডলি

৯৯

দক্ষিণ আফ্রিকা

নটিংহ্যাম

১৯৪৭

এডি পেন্টার

৯৯

অস্ট্রেলিয়া

লর্ডস

১৯৩৮

হার্বার্ট সাটক্লিফ

৯৯

দক্ষিণ আফ্রিকা

কেপ টাউন

১৯২৭

ব্রুক ৯৯বুমরাহর ৫ উইকেট

ট্রেসকোথিকের ২৪ বছর পর ব্রুক

পাঁচ উইকেটে বুমরাহর দুই কীর্তি