১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাঁচ উইকেটে বুমরাহর দুই কীর্তি

দেশের বাইরে আরেকবার পাঁচ উইকেটের স্বাদ পেলেন ভারতীয় বোলিংয়ের মূল অস্ত্র বুমরাহ।

পাঁচ উইকেটে বুমরাহর দুই কীর্তি
চমৎকার বোলিংয়ে পাঁচ উইকেট নিয়ে মাঠ ছাড়ছেন জাসপ্রিত বুমরাহ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2025, 01:51 AM

Updated : 26 Aug 2026, 01:14 PM

পরপর দুই ওভারে দুর্দান্ত দুটি ডেলিভারিতে বোল্ড শেষ দুই ব্যাটসম্যান। জাসপ্রিত বুমরাহ পাঁচ উইকেটের স্বাদ পেলেন আরেকবার, গড়লেন দারুণ দুটি কীর্তি। 

ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে জাদুকরি বোলিংয়ে ৮৩ রানে ৫ উইকেট নিয়েছেন বুমরাহ। প্রথম ইনিংসে ৬ রানের লিড পেয়েছে ভারত।

৪৬ টেস্টের ক্যারিয়ারে এই নিয়ে ১৪ বার ইনিংসে পাঁচ উইকেটের স্বাদ পেলেন বুমরাহ। এর মধ্যে ১২ বারই দেশের বাইরে।

ভারতের হয়ে দেশের বাইরে টেস্টে সর্বোচ্চ ১২ বার পাঁচ উইকেট ছিল এতদিন কাপিল দেবের। সাবেক অলরাউন্ডারের পাশে বসলেন ৩১ বছর বয়সী বুমরাহ।

দেশের বাইরে কাপিলের ১২ বার পাঁচ উইকেট ১০৮ ইনিংসে। এজন্য বুমরাহর লাগল কেবল ৬৪ ইনিংস।

অস্ট্রেলিয়ায় চারবার, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডে তিনবার করে, ওয়েস্ট ইন্ডিজ ও ভারতে দুইবার করে এই স্বাদ পেয়েছেন তিনি।

উপমহাদেশের প্রথম বোলার হিসেবে এসইএনএ দেশগুলোতে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়া) টেস্টে ১৫০ উইকেটের মাইলফলকও স্পর্শ করলেন তিনি (৬০ ইনিংসে ১৫০ উইকেট)। এই তালিকায় আগে চূড়ায় থাকা পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামকে (৫৫ ইনিংসে ১৪৬ উইকেট) ছাড়িয়ে যান তিনি আগের দিন।

অস্ট্রেলিয়ায় ২৩ ইনিংসে বুমরাহর উইকেট ৬৪টি, ইংল্যান্ডে ১৮ ইনিংসে ৪২টি, দক্ষিণ আফ্রিকায় ১৫ ইনিংসে ৩৮টি ও নিউ জিল্যান্ডে ৪ ইনিংসে ৬টি। 

ম্যাচের দ্বিতীয় দিন ইংল্যান্ডের পতন হওয়া তিনটি উইকেটই নেন বুমরাহ। দুটি ক্যাচ হাতছাড়া না হলে উইকেটসংখ্যা আরও বাড়তে পারত। এছাড়া দিনের শেষ ওভারে তার বলে হ্যারি ব্রুক ক্যাচ দিয়েও বেঁচে যান ‘নো’ বলের কারণে।

তৃতীয় দিন রোববার ক্রিস ওকস ও জশ টংকে বোল্ড করে ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে দেওয়ার পাশাপাশি পাঁচ উইকেট পূর্ণ করেন তিনি। 

ভারতের ৪৭১ রানের জবাবে ৪৬৫ রানে অলআউট হয় ইংল্যান্ড। 

ব্রুক ৯৯বুমরাহর ৫ উইকেট

ট্রেসকোথিকের ২৪ বছর পর ব্রুক

সাটক্লিফ থেকে ব্রুক৯৯ রানে আউট যত ইংলিশ ব্যাটসম্যান