৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

বিপিএলে কে জিতলেন কোন পুরস্কার

টুর্নামেন্টের সমাপনী দিন দেওয়া হয়েছে ৩ কোটি ২৮ লাখ টাকার পুরস্কার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2023, 11:10 PM

Updated : 17 Feb 2023, 01:30 AM

বিপিএলের এবারের আসর শুরুর আগেই ঘোষণা দিয়ে চ্যাম্পিয়ন প্রাইজমানি দ্বিগুণ করেছে গভর্নিং কাউন্সিল। পাশাপাশি বাড়ানো হয়েছে অন্য সব পুরস্কারের আর্থিক অঙ্কও। সব মিলিয়ে ফাইনালের দিন দেওয়া হয়েছে প্রায় সোয়া ৩ কোটি টাকার পুরস্কার। 

পরপর দুই আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ট্রফির পাশাপাশি পেয়েছে ২ কোটি টাকার অর্থ পুরস্কার। রানার্স আপ হওয়া সিলেট স্ট্রাইকার্সের ঘরে গেছে ট্রফির সঙ্গে ১ কোটি টাকা। 

পুরো আসরে দারুণ খেলে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন নাজমুল হোসেন শান্ত। পুরো আসরে ৪ ফিফটিতে ৫১৬ রান করে তিনি পেয়েছেন ১০ লাখ টাকা। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার ৫ লাখ টাকাও জিতেছেন তিনি। 

ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার ৫ লাখ টাকা নিজের করে নিয়েছেন জনসন চার্লস। ঝড়ো ব্যাটিংয়ে কুমিল্লাকে শিরোপা জেতানোর ম্যাচে ৭ চার ও ৫ ছয়ে ৫২ বলে ৭৯ রান করেছেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান। 

সর্বোচ্চ উইকেটের ৫ লাখ টাকা পুরস্কার যৌথভাবে পেয়েছেন চ্যাম্পিয়ন দলের তানভির ইসলাম ও তৃতীয় হওয়া রংপুর রাইডার্সের হাসান মাহমুদ। ১২ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন কুমিল্লার বাঁহাতি স্পিনার। হাসান ১৪ ম্যাচে পেয়েছেন সমান উইকেট। 

সেরা ফিল্ডারের পুরস্কার জিতেছেন রানার্স-আপ দলের মুশফিকুর রহিম। উইকেটের পেছনে ১৪টি ডিসমিসালের সৌজন্যে ৩ লাখ টাকা পেয়েছেন অভিজ্ঞ কিপার।

পুরানো খবর:

রানের রেকর্ড গড়ে ‘ম্যান অব দা টুর্নামেন্ট’ শান্ত
মাশরাফিদের হারিয়ে মাশরাফিকে ছাড়িয়ে লিটন
বোলিংয়ে শীর্ষে তানভির, ব্যাটিংয়ের সেরা শান্ত
চার্লসের ঝড়ে মাশরাফিদের হারিয়ে কুমিল্লার চতুর্থ শিরোপা