'মিডিয়াকে অনেক বিসিবি পরিচালক নিজের সুবিধায় ব্যবহার করেছেন'
পরিচালকদের পদত্যাগ, বিতর্কিত পরিচালকের ফিরে আসা, গণমাধ্যমের ওপর বিধিনিষেধ - নানা কারণেই মাঠের বাইরে কর্মকাণ্ড নিয়ে আলোচনায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটের অভিভাবক সংস্থার অস্থিতিশীলতার প্রভাব পড়তে পারে ঘরোয়া ক্রিকেট ও ক্রিকেটারদের ওপর, এমনটা আশঙ্কা করেছেন আজকের অফ দ্য ফিল্ডের অতিথি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম রনি।