২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ভারতের ওয়ানডে দলে চাহারের বদলি ওয়াশিংটন

পিঠের চোটে ভুগছেন পেসার দিপক চাহার।

ভারতের ওয়ানডে দলে চাহারের বদলি ওয়াশিংটন

ওয়াশিংটন সুন্দর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2022, 07:33 PM

Updated : 08 Oct 2022, 07:54 PM

সতীর্থের চোট আশীর্বাদ হয়ে এলো ওয়াশিংটন সুন্দরের জন্য। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়া দিপক চাহারের জায়গায় ভারত দলে ডাক পেয়েছেন তিনি। 

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই শনিবার জানায়, পিঠের ব্যথায় ভুগছেন চাহার। টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে রিজার্ভ হিসেবে থাকা এই পেসারকে পাঠানো হবে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতেও খেলতে পারেননি চাহার। কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

লম্বা সময় পর ওয়ানডে দলে ফিরলেন ওয়াশিংটন। ২০১৭ সালে এই সংস্করণে অভিষেক হওয়া এই অফ স্পিনিং অলরাউন্ডার এখন পর্যন্ত খেলেছেন ৪টি ম্যাচ। গত ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন সবশেষটি। 

প্রথম ওয়ানডে হেরে তিন ম্যাচের সিরিজে ১-০ তে পিছিয়ে আছে ভারত। পরের দুই ম্যাচ আগামী রোববার ও মঙ্গলবার। 

ভারতের ওয়ানডে দল: শিখর ধাওয়ান (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, রজত পাতিদার, রাহুল ত্রিপাঠি, ইশান কিষান, সাঞ্জু স্যামসন, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, কুলদিপ যাদব, রবি বিষ্ণই, মুকেশ কুমার, আভেশ খান, মোহাম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর।