পাকিস্তানে যুবাদের ২ টি-টোয়েন্টি
সিরিজে ওয়ানডে ম্যাচের সংখ্যা কমানো হয়েছে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পাকিস্তান সফরের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সিরিজে ওয়ানডে ম্যাচের সংখ্যা কমিয়ে যোগ করা হয়েছে দুটি টি-টোয়েন্টি।
প্রাথমিকভাবে ঘোষিত সূচিতে একটি চার-দিনের ম্যাচের সঙ্গে পাঁচটি ওয়ানডে খেলার কথা ছিল দুই দলের। পাকিস্তান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড আলোচনার পর শেষ দুটি ওয়ানডে বাদ দিয়ে দুটি টি-টোয়েন্টি যোগ করা হয়।
সিরিজের জন্য মঙ্গলবার তিনটি আলাদা দল ঘোষণা করে পিসিবি। ওই বিজ্ঞপ্তিতেই জানানো হয় টি-টোয়েন্টি যুক্ত করার বিষয়টি।
আগামী ৪ নভেম্বর শুরু হবে চার-দিনের ম্যাচটি। ১০, ১২ ও ১৪ নভেম্বর মাঠে গড়াবে ওয়ানডে তিনটি। পিসিবি বিজ্ঞপ্তিতে জানায়, ম্যাচগুলো হবে ৪৫ ওভারের। টি-টোয়েন্টি দুটি হবে ১৬ ও ১৮ নভেম্বর। সবগুলো ম্যাচই হবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে।
