Published : 20 Aug 2024, 04:43 PM
পাকিস্তানে বৃষ্টি যেন পিছু ছাড়ছে না বাংলাদেশ 'এ' দলের। পাকিস্তান শাহিনসের ('এ' দল) বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচেও বাগড়া দিয়েছে। ফলে ম্যাচের প্রথম দিন টসও করা সম্ভব হয়নি।
ইসলামাবাদ ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে মঙ্গলবার মধ্যাহ্ন বিরতির কিছুক্ষণ পরই প্রথম দিনের খেলা পণ্ড ঘোষণা করা হয়।
আবহাওয়া ঠিক থাকলে ম্যাচের দ্বিতীয় দিন বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৫ মিনিটে শুরু হবে খেলা।
দুই দলের প্রথম চার দিনের ম্যাচেও হানা দেয় বৃষ্টি। চার দিনের ম্যাচে সবমিলিয়ে খেলা হয় মাত্র ১৭৩.৫ ওভার। অর্থাৎ দুই দিনেরও কম৷ অমীমাংসিত থেকে শেষ হয় ম্যাচ।
লাল বলের সিরিজ শেষে একই মাঠে আগামী ২৬, ২৮ ও ৩০ অগাস্ট তিনটি এক দিনের ম্যাচ খেলবে দুই দল।