২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দুই দিন পিছিয়ে’ আইপিএল শুরু ২৮ মার্চ

আসাম, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কারণে বিসিসিআই এখনও আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেনি।

‘দুই দিন পিছিয়ে’ আইপিএল শুরু ২৮ মার্চ
আইপিএলের পূর্ণাঙ্গ সূচি এখনও ঘোষণা করা হয়নি। ছবি: বিসিসিআই

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2026, 08:59 PM

Updated : 26 Aug 2026, 03:02 PM

আগের পরিকল্পনা থেকে দুই দিন পিছিয়ে ২০২৬ আইপিএল শুরু হবে আগামী ২৮ মার্চ। ফাইনাল হবে ৩১ মে। 

গত ডিসেম্বরে আইপিএল নিলামের একদিন আগে ফ্র্যাঞ্চাইজিদের জানিয়ে দেওয়া হয়েছিল, আসর শুরু হবে ২৬ মার্চ। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর শুক্রবারের প্রতিবেদনে বলা হয়েছে, তারা জানতে পেরেছে আইপিএল কর্তৃপক্ষ অভ্যন্তরীণভাবে সিদ্ধান্ত নিয়েছে শুরুর তারিখ পরিবর্তন করার।

এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সূচি প্রকাশের পরিকল্পনা চূড়ান্ত করতে আগামী সপ্তাহে বৈঠকে বসবে আইপিএল গভর্নিং কাউন্সিল।

আসাম, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের কারণে আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করতে দেরি হচ্ছে। কলকাতা (পশ্চিমবঙ্গ) ও চেন্নাই (তামিলনাড়ু) যথাক্রমে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের হোম ভেন্যু। আসামের রাজধানী গুয়াহাটি রাজস্থান রয়্যালসের দ্বিতীয় হোম ভেন্যু।

২০০৮ সালে আইপিএলের যাত্রার শুরুর পর থেকে ২০০৯, ২০১৪, ২০১৯ ও ২০২৪ সালে যখন ভারতে সাধারণ নির্বাচন অথবা কোনো রাজ্যের বিধানসভা নির্বাচন হয়েছে, তখন ফ্র্যাঞ্চাইজি লিগটির সূচি দুই ভাগে ঘোষণা করা হয়েছিল।

এবারও একই পরিকল্পনা থাকবে নাকি ভারতের নির্বাচন কমিশন তিনটি রাজ্যের নির্বাচনের তারিখ ঘোষণা করা পর্যন্ত অপেক্ষা করা হবে, তা নিয়ে আইপিএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নেবে বলে ধারণা করা হচ্ছে।