২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ক্রিকেট ম্যাচে স্টেডিয়ামে বিস্ফোরণ, আহত ৪

তবে খেলোয়াড়দের কোনো ক্ষতি হয়নি।

আফগানিস্তানে ক্রিকেট ম্যাচে স্টেডিয়ামে বিস্ফোরণ, আহত ৪

ছবি: টুইটার

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2022, 08:27 PM

Updated : 29 Jul 2022, 08:33 PM

আফগানিস্তানে ঘরোয়া লিগের একটি ম্যাচ চলাকালীন কাবুল ক্রিকেট স্টেডিয়ামের ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন চার জন।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান বিবৃতিতে জানান, শুক্রবার টি-টোয়েন্টি টুর্নামেন্ট শাপেজা লিগে বান্দ-ই-আমির ড্রাগনস ও পামির জালমির ম্যাচ চলাকালীন এই বিস্ফোরণে দর্শকদের মধ্যে চার জন বেসামরিক নাগরিক আহত হন।

এসিবি স্টাফ ও খেলোয়াড়রা নিরাপদ আছেন বলেও জানান তিনি ।