২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কা ক্রিকেটে নতুন দায়িত্বে হাশান তিলাকারাত্নে

এসএলসির ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করবেন তিনি।

শ্রীলঙ্কা ক্রিকেটে নতুন দায়িত্বে হাশান তিলাকারাত্নে
হাশান তিলাকারাত্নে। ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2026, 07:51 PM

Updated : 11 Sep 2026, 03:52 PM

আবার শ্রীলঙ্কা ক্রিকেটে ফিরলেন হাশান তিলাকারাত্নে। ‘সিনিয়র মেন’স প্রোগ্রামের’ ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দেশটির সাবেক অধিনায়ককে। 

শ্রীলঙ্কা ক্রিকেট শুক্রবার এক বিবৃতিতে জানায়, ৫৯ বছর বয়সী তিলাকারাত্নে এসএলসির ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে কর্মরত থাকবেন এবং জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে কাজ করবেন।

তার চুক্তির মেয়াদ এই বছরের ২০ অগাস্ট থেকে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

সাবেক এই কিপার-ব্যাটসম্যানের কোচিংয়ের যথেষ্ট অভিজ্ঞতা আছে। এর আগে তিনি শ্রীলঙ্কার জাতীয় পুরুষ দলের ব্যাটিং কোচ এবং নারী দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন। বাংলাদেশ নারী জাতীয় দলের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিলাকারাত্নে।

শ্রীলঙ্কার হয়ে তার ছিল বর্ণাঢ্য খেলোয়াড়ী জীবন। ৮৩টি টেস্ট ও ২০০টি ওয়ানডে মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে রান করেছেন আট হাজারের বেশি, ছিলেন ১৯৯৬ বিশ্বকাপজয়ী দলের সদস্যও।