০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

পূবালী ব্যাংক ও ইউনাইটেড হেলথকেয়ার চুক্তি সই

পারস্পরিক সহযোগিতা জোরদার ও গ্রাহকদের উন্নত ব্যাংকিং সেবা দিতে এ চুক্তি করার কথা বলেছে কোম্পানি দুটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Oct 2026, 11:43 PM

Updated : 04 Oct 2026, 11:43 PM

ক্রেডিট কার্ড ও অন্যান্য ব্যাংকিং সেবা বিপণণে যৌথ কার্যক্রম শুরু করেছে পূবালী ব্যাংক ও ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস।

সম্প্রতি এ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে বলে রোববার পূবালী ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পারস্পরিক সহযোগিতা জোরদার ও গ্রাহকদের উন্নত ব্যাংকিং সুবিধা ও সেবা দিতে প্রতিষ্ঠান দুটি এ চুক্তি সই করেছে।

চুক্তির আওতায় ইউনাইটেড হেলথকেয়ারের সব চিকিৎসক ও কর্মী পূবালী ব্যাংক থেকে কমপ্লিমেন্টারি ক্রেডিট কার্ডসহ অন্যান্য ব্যাংকিং সুবিধা পাবেন।

চুক্তির আওতায়, পূবালী ব্যাংকের সব কার্ডহোল্ডার ইউনাইটেড হেলথকেয়ারে প্যাথলজিক্যাল ও রেডিওলজিক্যাল পরীক্ষার ক্ষেত্রে ২০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।

অনুষ্ঠানে পূবালী ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান, গুলশান করপোরেট শাখার প্রধান সুকান্ত চন্দ্র বণিক, উপমহাব্যবস্থাপক এন.এম. ফিরোজ কামাল, গুলশান করপোরেট শাখার অ্যাডভান্স ইন-চার্জ মো. আবু নাসার, সহকারী মহাব্যবস্থাপক মোসাব্বির হোসেন তালুকদার ও সহকারী মহাব্যবস্থাপক মো. আসাদুল্লাহ খান।

ইউনাইটেড হেলথকেয়ারের সার্ভিসেসের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়জুর রহমান, চিফ ফিন্যান্সিয়াল অফিসার আবু রায়হান আল বেরুনী, সহকারী মহাব্যবস্থাপক সুব্রত কুমার শুভ ও কর্পোরেট অ্যাফেয়ার্স প্রধান তারেক সামি রহমান।