কমিউনিটি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের গ্রাহকসেবা শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রতিষ্ঠার সপ্তম বার্ষিকী উদযাপন করেছে কমিউনিটি ব্যাংক।
ঢাকার একটি হোটেলে শনিবার সন্ধ্যায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছ।
অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “ব্যাংকিং খাতে দক্ষতা ও সেবার মানোন্নয়নের পাশাপাশি বৃহত্তর জনগোষ্ঠীকে আর্থিক সেবার আওতায় নিয়ে আসা এবং মানুষের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা জরুরি।”
তিনি কমিউনিটি ব্যাংকের গ্রাহকসেবা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে বলেন, “ব্যাংকিংয়ের মূল লক্ষ্য হতে হবে মানুষের আস্থা অর্জন এবং সেই আস্থার মর্যাদা রক্ষা করা।”
কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, “আমরা এমন একটি ব্যাংক গড়ে তুলতে চাই, যেখানে পরিবর্তন হবে উন্নতির চালিকাশক্তি, প্রবৃদ্ধি হবে মানুষের ও ব্যবসার সম্ভাবনা তৈরির মাধ্যম এবং সাসটেইনেবিলিটি হবে দীর্ঘমেয়াদি আস্থার ভিত্তি।”
