নভোএয়ারের টিকেটে আইএফআইসি গ্রাহকদের ছাড়
আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ থাকছে।
আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা নভোএয়ারের অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিটে ১০ শতাংশ ছাড় পাচ্ছেন।
এ ব্যাপারে নভোএয়ারের সঙ্গে চুক্তি স্বাক্ষরের কথা বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইএফআইসি ব্যাংক কর্তৃপক্ষ।
চুক্তির আওতায় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডধারীরা ছাড় পাবেন। সেইসঙ্গে টিকেট ও হলিডে প্যাকেজের মূল্য তিন ও ছয় মাসে শূন্য শতাংশ ইএমআই সুবিধায় পরিশোধের সুযোগ পাচ্ছেন ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা।
আইএফআইসি ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস হেলাল আহমেদ ও নভোএয়ারের মার্কেটিং অ্যান্ড সেলস পরিচালক সোহাইল মাজিদ চুক্তিতে স্বাক্ষর করেন।
আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার শেখ আকতার উদ্দীন আহমেদ, হেড অব ট্রেজারি মোহম্মদ শাহিন উদ্দিন এসময় উপস্থিত ছিলেন।
