২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারীদের পুরস্কার দিল বিকাশ

অগাস্ট মাসের ক্যাম্পেইনে পুরস্কার পেয়েছেন সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী পাঁচ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Sep 2026, 06:12 PM

Updated : 21 Sep 2026, 07:36 PM

যুক্তরাজ্য থেকে ‘ট্যাপট্যাপ সেন্ড’ এর মাধ্যমে বিকাশে সর্বোচ্চ পরিমাণ রেমিটেন্স নিয়ে মোটরবাইক ও ইলেকট্রনিক ডিভাইস কুপন জিতেছেন দেশে থাকা পাঁচ স্বজন।

বিকাশের প্রধান কার্যালয়ে সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের পুরস্কার তুলে দেওয়ার কথা জানিয়েছে মোবাইলে আর্থিক লেনদেন সেবা কোম্পানিটি।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ বলেছে, “সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারী স্বজন পেয়েছেন ১ লাখ ৮০ হাজার টাকার মোটরবাইক কুপন। অন্য বিজয়ীরা পেয়েছেন ৫০, ৩০, ২৫ ও ১৫ হাজার টাকার ইলেকট্রনিক ডিভাইস কুপন।”

অগাস্ট মাসজুড়ে চলা ক্যাম্পেইনে পুরস্কার পেয়েছেন সর্বোচ্চ রেমিটেন্স গ্রহণকারীরা।