১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ফ্রেশ সুপার মার্টের পণ্য এখন ফুডিতে

চুক্তির আওতায় ফ্রেশ সুপার মার্টের নিত্যপণ্য গ্রাহকদের কাছে সহজে ও দ্রুত পৌঁছে দেবে ফুডি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Oct 2026, 09:35 PM

Updated : 12 Oct 2026, 09:35 PM

খাবার ও নিত্যপণ্যের প্ল্যাটফর্ম ফুডিতে এখন পাওয়া যাচ্ছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) রিটেইল চেইন ফ্রেশ সুপার মার্টের পণ্য।

গ্রাহকরা ঘরে বসেই এসব পণ্য অর্ডার করতে পারছেন বলে এমজিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বলা হয়, সম্প্রতি ফুডির প্রধান কার্যালয়ে এমজিআই একটি চুক্তি সই করেছে। এর আওতায় ফুডির প্রযুক্তি ও ডেলিভারি নেটওয়ার্ক ব্যবহার করে ফ্রেশ সুপার মার্টের নিত্যপণ্য গ্রাহকদের কাছে সহজে ও দ্রুত পৌঁছে দেওয়া হবে।

ফুডির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শাহনেওয়াজ মান্নান এবং ফ্রেশ সুপার মার্ট লিমিটেডের সাপ্লাই চেইন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের এজিএম মীর আবদুল হাফিজ চুক্তিতে স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার ফ্রেশ সুপার মার্টের ১০টি আউটলেটের পণ্য ফুডি অ্যাপের মাধ্যমে অর্ডার করা যাবে। আউটলেটগুলো রয়েছে মতিঝিল, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর ১০, মিরপুর ১১, পল্লবী, উত্তরা সেন্টার, উত্তরা নর্থ সি গেট, উত্তরা নর্থ ডি গেট এবং গুলশান-১ এলাকায়।

ফুডির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহনেওয়াজ মান্নান বলেন, “গ্রাহকদের কাছে দ্রুত ও সুবিধাজনক উপায়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়া ফুডির লক্ষ্য। ফ্রেশ সুপার মার্টের সঙ্গে এই অংশীদারিত্বের ফলে গ্রাহকরা পণ্য সহজে ও দ্রুত ডেলিভারির সুবিধা নিতে পারবেন।”

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফুডির ম্যানেজার হৃদিতা শাওন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচ এম নওরোজ মোর্শেদ ইভান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সৈয়দ আবদুল্লাহ আল বাকি, ফ্রেশ সুপার মার্টের অপারেশনস ম্যানেজার মোহাম্মদ আবদুস সালাম এবং সিনিয়র এক্সিকিউটিভ মো. আল আমিন উপস্থিত ছিলেন।