প্রাইম ব্যাংক ও প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি
চুক্তির আওতায় প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা-কর্মচারীর জন্য আধুনিক, নিরাপদ ও সুবিধাজনক ‘পেরোল’ ব্যবস্থাপনা নিশ্চিত করবে প্রাইম ব্যাংক।
প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে ‘পেরোল ব্যাংকিং’ চুক্তি সই করেছে প্রাইম ব্যাংক।
সম্প্রতি গুলশানে প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি সই হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
পেরোল ব্যাংকিং’ হল এক ধরনের ব্যাংকিং সেবা, যেখানে ব্যাংকগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের জন্য বেতন, ভাতা, বোনাস ও অন্যান্য আর্থিক লেনদেন সহজ ও দ্রুত করতে বিশেষ অ্যাকাউন্ট, কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এবং অন্যান্য সুবিধা দেয়।
চুক্তির আওতায় প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা-কর্মচারীর জন্য আধুনিক, নিরাপদ ও সুবিধাজনক ‘পেরোল’ ব্যবস্থাপনা নিশ্চিত করবে প্রাইম ব্যাংক।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এম. নাজিম এ. চৌধুরী এবং প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান ও স্পন্সর ডিরেক্টর জাকারিয়া আহাদ উপস্থিত ছিলেন।
এছাড়া প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশনস মামুর আহমেদ, হেড অব পেরোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস, রিলেশনশিপ অফিসার ধীমান বর্মন, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ সাইদুল আমিন, এসইভিপি ও কোম্পানি সেক্রেটারি আব্দুল্লাহ আল-মানসুর, ইভিপি ও হেড অব এইচআর মো. গাজিউর রহমান বখতিয়ার, চিফ ফিন্যান্সিয়াল অফিসার শাখাওয়াত হোসেন এবং সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আলিমা আক্তার খানমও উপস্থিত ছিলেন।
