১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ইসলামী ব্যাংকের মাধ্যমে দেওয়া যাবে পেনশনের কিস্তি

ইসলামী ব্যাংক ও জাতীয় পেনশন কর্তৃপক্ষ এ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

ইসলামী ব্যাংকের মাধ্যমে দেওয়া যাবে পেনশনের কিস্তি
ইসলামী ব্যাংক ও জাতীয় পেনশন কর্তৃপক্ষ সমঝোতা স্মারক সই করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2025, 07:47 PM

Updated : 26 Aug 2026, 12:46 PM

সর্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশন ও মাসিক কিস্তির টাকা দেওয়া যাবে ইসলামী ব্যাংকের মাধ্যমে।

সম্প্রতি ইসলামী ব্যাংক ও জাতীয় পেনশন কর্তৃপক্ষ এ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

ইসলামী ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানে অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের উপস্থিতিতে ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হুসাইন ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দীন খান সমঝোতা স্মারকে সই করেন। 

এসময় জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মো. গোলাম মোস্তফা, এ ওয়াই এম জিয়াউদ্দীন আল-মামুন, উপসচিব সিরাজাম মুনিরা উপস্থিত ছিলেন।