২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএফআইসি ব্যাংকের গ্রাহক ও কর্মীরা ফরাজী হাসপাতালে পাবেন বিশেষ ছাড়

এ বিষয়ে দুই কোম্পানির মধ্যে একটি বিশেষ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2025, 08:42 PM

Updated : 10 Sep 2026, 12:39 PM

ফরাজী হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা পাবেন আইএফআইসি ব্যাংকের গ্রাহক ও কর্মীরা।

বুধবার এ বিষয়ে দুই কোম্পানির মধ্যে একটি বিশেষ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সেখানে বলা হয়, রাজধানীর পুরান পল্টনে আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

এ চুক্তির আওতায় আইএফআইসি ব্যাংকের গ্রাহক এবং কর্মী ও তাদের পরিবারের সদস্যরা ফরাজী হাসপাতাল থেকে বিশেষ ছাড়ে বিভিন্ন স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সুবিধা নিতে পারবেন।

আইএফআইসি ব্যাংকের হেড অব এসএমই ও রিটেইল ব্যাংকিং ফেরদৌসি বেগম ও ফরাজী হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. মোক্তার হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ব্রাঞ্চ বিজনেস মো. রফিকুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার ইকবাল পারভেজ চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব এইচআর এন্ড লজিস্টিকস কে এ আর এম মোস্তফা কামাল, হেড অব অপারেশনস হেলাল আহমেদ, চিফ ফিন্যান্সশিয়াল অফিসার দিলীপ কুমার মণ্ডল, ফরাজী ডেন্টাল ও রিসার্চ সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুজ্জামান জামান, ফরাজী হাসপাতালের হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স ও ব্র্যান্ড কমিউনিকেশন মো. মোজাম্মেল হকসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।