Published : 23 Feb 2026, 02:15 PM
রোজার ঈদকে সামনে রেখে পরিবারের সবার জন্য একই নকশার জুতা আনার কথা জানিয়েছে এপেক্স ফুটওয়্যার।
সোমবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘এপেক্স স্টাইলে নম্বর ওয়ান, ঈদ ট্রেন্ডে ফ্যামিলি ফান’ নামে তাদের নতুন প্রচারাভিযানে যুক্ত হয়েছেন অভিনেত্রী জয়া আহসান ও অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
“এ প্রচারাভিযানের মূল চমক হল পুরো পরিবারেএ জন্য ম্যাচিং ঈদ কালেকশন। ছোট-বড় সবার জন্য হাজারো আধুনিক ডিজাইনের সমাহার রয়েছে এবার।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের পোশাকের সঙ্গে মানানসই হিল বা জুতা নিয়ে এপেক্সের ‘লেডিস রেঞ্জ’ সাজানো হয়েছে। মেয়েদের নতুন ঈদ কালেকশনের নকশা করা হয়েছে ট্রেন্ডি ডিজাইন, স্টাইল আর কমফোর্টের কথা মাথায় রেখে।
সব বয়সির জন্য সবচেয়ে বেশি জুতার কালেকশন নিয়ে এপেক্স এবার প্রতিটি স্টোর সাজিয়েছে বরে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
“ছোটদের দুরন্ত পায়ের জন্য যেমনি রয়েছে রংবেরঙের আরামদায়ক কালেকশন, তেমনি বড়দের জন্য আছে চামড়ার জুতা ও আরামদায়ক স্যান্ডেল। এক কথায়, এক ছাদের নিচেই মিলবে পুরো ফ্যামিলির প্রয়োজন।“