Published : 18 Jul 2026, 11:19 PM
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে (এসএমইউসিটি) হয়ে গেল ‘সিএসই ফেস্ট’।
রাজধানী উত্তরায় বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে দিনব্যাপী এ উৎসব হয়েছে বলে শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (সিএসআইটি) বিভাগ এই আয়োজন করে। দেশের ৪৫টি বিশ্ববিদ্যালয় ও কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থী সেখানে অংশ নেন।
এবারের উৎসবে ১০টি শ্রেণিতে প্রতিযোগিতা হয়। আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতার মধ্যে ছিল ‘ক্যাপচার দ্য ফ্ল্যাগ’ (সিটিএফ), আইওটি ও রোবোটিক্স প্রজেক্ট শোকেস এবং সফটওয়্যার প্রজেক্ট শোকেস। কলেজ শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় ‘আইডিয়া শোকেস কনটেস্ট’।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ। সভাপতিত্ব করেন এসএমইউসিটির সিএসই বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ফয়সাল ইমরান।
এসএমইউসিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুল হক, উপাচার্য অধ্যাপক মো. শাহ-ই-আলম, ফ্যাকাল্টি অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস-এর ডিন অধ্যাপক সৈয়দ আজিজুল হক, রেজিস্ট্রার পাড় মশিয়ূর রহমান, সাউথইস্ট ব্যাংক পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ রিস্ক অফিসার (সিআরও) মো. মাহবুব আলম এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. রবিউল ইসলাম।