Published : 18 Mar 2026, 12:56 AM
দেশব্যাপী স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের কোরআন প্রতিযোগিতা ‘পুষ্টি ভার্সেস অফ লাইট’ সিজন ২ এর চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়েছেন মাদারল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী মো. আল-আমিন হামজা।
টিকে গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেন ৩০ জন বলে মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে কোম্পানিটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ ডিসেম্বর দেশব্যাপী অডিশনের মাধ্যমে শুরু হয় এ প্রতিযোগিতা।
গ্র্যান্ড ফাইনালে উপস্থিত ছিলেন টিকে গ্রুপের বিজনেস ডিরেক্টর মোফাচ্ছেল হক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিযোগিতার ৭টি রাউন্ড এবং মোট ২৭টি পর্বে ছেলে ও মেয়ে প্রতিযোগীরা একই মঞ্চে তিলাওয়াত পরিবেশন করেন।
বিজয়ীদের মধ্যে চ্যাম্পিয়ন পেয়েছেন ৩ লাখ টাকা, ফার্স্ট রানার আপ ২ লাখ এবং সেকেন্ড রানার আপ পেয়েছেন ১ লাখ টাকা। পাশাপাশি বিজয়ীরা পেয়েছেন ওমরাহ পালনের সুযোগ।