২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের বিক্রয় সম্মেলন হয়ে গেল কক্সবাজারে

কয়েকটি ক্যাটাগরিতে নতুন পণ্য বাজারে আনার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে কোম্পানিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2026, 09:00 PM

Updated : 26 Aug 2026, 02:47 PM

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার অনুষ্ঠিত এ সম্মেলনে কয়েকটি ক্যাটাগরিতে নতুন পণ্য বাজারে আনার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

সম্মেলনের বিষয়ে রোববার কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানির বিক্রয় কৌশল, বাজার সম্প্রসারণ পরিকল্পনা এবং ২০২৬ সালের লক্ষ্য নির্ধারণের পাশাপাশি পরিবর্তনশীল বাজার ব্যবস্থায় বিক্রয় ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার বিষয়ে সম্মেলনে আলোচনা হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ এবছর যাত্রার ২৫ বছর পূর্ণ করেছে। একই সঙ্গে টানা সপ্তমবার বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করেছে। এটি তাদের ধারাবাহিক সাফল্য ও পরিকল্পিত বাস্তবায়নের প্রতিফলন।

সম্মেলনে ২০২৫ সালের জন্য ‘পারফরম্যান্স অব দ্য ইয়ার’ এর পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।