২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওষুধ, মেডিকেল টেস্ট, হেলথ চেকআপে বিকাশ পেমেন্টে মিলবে ছাড়

এই সুবিধাগুলো আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত চালু থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2025, 08:54 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

নিজের বা প্রিয়জনের স্বাস্থ্যসুরক্ষায় ওষুধ কেনা থেকে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষায় নির্দিষ্ট ফার্মেসি, ডায়াগনস্টিক সেন্টার এবং হাসপাতালের বিল বিকাশে পরিশোধ করলে ৪০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। 

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে, এই সুবিধাগুলো আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত চালু থাকবে।

দেশজুড়ে প্রায় ১২৭টি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ন্যূনতম ১ হাজার ৫০০ টাকা বিকাশ পেমেন্ট করার সময় ‘H3’ কোড ব্যবহার করলেই গ্রাহকরা পাবেন ১০০ টাকা ডিসকাউন্ট। একজন গ্রাহক একবারই এ অফার গ্রহণ করতে পারবেন। 

আর মেডিকেল টেস্ট করতে পপুলার ডায়াগনস্টিক, মেডিনোভা, ব্র্যাক হেলথকেয়ারসহ দেশজুড়ে ৪৮৩টি ডায়াগনস্টিক সেন্টারে ন্যূনতম এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করার সময় ‘H2’ কোড দিলে গ্রাহক পাবেন ১০০ টাকা ডিসকাউন্ট। দিনে ১ বার এবং অফার চলাকালীন সর্বোচ্চ ২ বার ডিসকাউন্ট পাবেন গ্রাহকরা। 

এছাড়া ওষুধ কিনতে ‘লাজ ফার্মা’, ‘তামান্না ফার্মেসি’, ‘একেএস ফার্মেসি’সহ দেশজুড়ে প্রায় সাড়ে চার হাজার ফার্মেসিতে বিকাশ পেমেন্ট করার সময় ‘H1’ কোড দিয়ে পরিশোধ করলে গ্রাহকরা পাবেন ৫ শতাংশ করে ২৫ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। দিনে একবার এবং অফার চলাকালে সর্বোচ্চ ৪ বার ডিসকাউন্ট পাবেন গ্রাহকরা।