১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মনজুর মফিজ

আগামী তিন বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2026, 10:01 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

দি প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেয়েছেন মো. মনজুর মফিজ।

বৃহস্পতিবার ব্যাংক কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, আগামী তিন বছর তিনি এই দায়িত্ব পালন করবেন।

প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান আরিফুর রহমান বলেন, “ব্যাংক খাতে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে মনজুর মফিজের। আমরা বিশ্বাস করি, তার দক্ষ নেতৃত্ব ব্যাংকের অবস্থানকে আরও সুদৃঢ় করবে এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মনজুর মফিজ ১৯৯৩ সালে সোনালী ব্যাংকের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ডাচ-বাংলা ব্যাংক, দি সিটি ব্যাংক, এবি ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। ব্যাংক খাতে তিন দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে তার।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ফাইন্যান্সে এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি। করপোরেট ব্যাংকিং, ফান্ড ম্যানেজমেন্ট, রিটেইল ও এসএমই ডিপোজিট বৃদ্ধি এবং এজেন্ট ব্যাংকিংয়ে তার দক্ষতা রয়েছে।