১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘অ্যাডকমের’ ৫১ বছর

১৯৭৪ সালে গীতিআরা সাফিয়া চৌধুরীর হাত ধরে মাত্র ৬ সদস্য নিয়ে যাত্রা শুরু করে অ্যাডকম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2025, 09:16 PM

Updated : 26 Aug 2026, 01:20 PM

দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর ‘ব্র্যান্ড, মার্কেটিং ও কমিউনিকেশন’ খাতে ‘উদ্ভাবনী সল্যুশন’ দেওয়া ‘অ্যাডকম লিমিটেড’ ৫১ বছর পূর্তি উদযাপন করছে।

১৯৭৪ সালে গীতিআরা সাফিয়া চৌধুরীর হাত ধরে মাত্র ৬ সদস্য নিয়ে যাত্রা শুরু হওয়া ‘অ্যাডকম’ এখন একাধিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অ্যাডকম’ দেশের শীর্ষস্থানীয় প্রায় সব ব্র্যান্ডকে আধুনিক ও রেজাল্ট-ওরিয়েন্টেড বিপণন এবং বিজ্ঞাপন সেবা দিয়ে আসছে। আগামী দিনগুলোতেও ‘ইনোভেশন, টেকনোলজিকাল অ্যাডভান্সমেন্ট ও পার্টনারশিপের’ এই ধারা অব্যাহত রেখে ‘অ্যাডকম’ এগিয়ে যেতে চায় সামনের দিকে।

‘অ্যাডকম’ এর চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা গীতিআরা সাফিয়া চৌধুরী বলেন, "এই যাত্রা কেবল অ্যাডকমের নয়, আমাদের সবার—যেখানে আমরা একসঙ্গে শিখেছি, একসঙ্গে বেড়ে উঠেছি এবং স্বপ্ন দেখেছি আগামী দিনের। আমাদের ‘একান্নবর্তী’ অ্যাডকম পরিবার হিসেবে আমরা আমাদের সকল পার্টনারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

ব্যবস্থাপনা পরিচালক নাজিম ফারহান চৌধুরী বলেন, “প্রযুক্তি আমাদের বিজ্ঞাপন ভাবনার রূপ পাল্টে দিচ্ছে, কিন্তু গল্প বলার ক্ষমতা, ভোক্তার সঙ্গে গভীর সম্পর্ক তৈরি এবং ব্র্যান্ড ভালোবাসা গড়ে তোলাই বিজ্ঞাপনের মূল আত্মা। অ্যাডকম বিশ্বাস করে, এই দুই বাস্তবতার মাঝে সেতুবন্ধন গড়ে তোলার জন্য আমরা অনন্যভাবে প্রস্তুত। আমরা সব সময়ের মতোই ভোক্তা ও ব্র্যান্ডের গভীর অন্তর্দৃষ্টি থেকে উদ্ভাবনের পথেই এগিয়ে যাব।”