১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এমটিবি ক্যাপিটাল এখন মহাখালীতে

এমটিবি ক্যাপিটালের বর্তমান ঠিকানা মহাখালীর ‘ইজাব ফ্লোরা ইউনিটি’ টাওয়ারের সপ্তম তলায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2026, 09:25 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির সহযোগী কোম্পানি এমটিবি ক্যাপিটাল পিএলসির করপোরেট অফিস ঢাকার পান্থপথের চন্দ্রশিলা সুবাস্তু টাওয়ার থেকে মহাখালীতে স্থানান্তর করা হয়েছে।

এমটিবি ক্যাপিটালের বর্তমান ঠিকানা মহাখালীর ‘ইজাব ফ্লোরা ইউনিটি’ টাওয়ারের সপ্তম তলায়।

সম্প্রতি এ নতুন অফিস উদ্বোধন করা হয়েছে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

উদ্বোধন অনুষ্ঠানে এমটিবি ক্যাপিটালের চেয়ারম্যান ও এমটিবির স্বতন্ত্র পরিচালক শিব নারায়ন কৈরী, এমটিবি ক্যাপিটালের ভাইস-চেয়ারম্যান ও এমটিবির স্বতন্ত্র পরিচালক জেরিন মাহমুদ হোসেন উপস্থিত ছিলেন।

এ ছাড়া এমটিবি ক্যাপিটালের পরিচালক এবং এমটিবির এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, এমটিবি ক্যাপিটালের পরিচালক এবং এমটিবির এএমডি ও সিবিও চৌধুরী আখতার আসিফ, এমটিবি ক্যাপিটালের পরিচালক এবং এমটিবির ডিএমডি মো. শামসুল ইসলাম, এমটিবির ডিএমডি গৌতম প্রসাদ দাস, রেইস উদ্দিন আহ্‌মাদ, মো. বখতিয়ার হোসেন, মো. শাফকাত হোসেন, এমটিবি ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমিত পোদ্দারও উপস্থিত ছিলেন।