১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইসলামী ব্যাংকের সঙ্গে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চুক্তি

চুক্তির আওতায় ফাউন্ডেশন পরিচালিত ১৪টি প্রতিষ্ঠানের সব ফি সেলফিন অ্যাপ ও এমক্যাশের মাধ্যমে জমা দেওয়া যাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2026, 11:47 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

বেসরকারি ইসলামী ব্যাংক বাংলাদেশ ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের মধ্যে করপোরেট চুক্তি হয়েছে। 

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামী ব্যাংক বলেছে, চুক্তির আওতায় ইসলামী ব্যাংক ফাউন্ডেশনেরর আওতায় পরিচালিত ১৪ প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা টিউশন ফি, সেশন ফি’সহ যেকোনো ধরনের ফি ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপের পাশাপাশি এমক্যাশের মাধ্যমে করপোরেট সেবার আওতায় দ্রুত জমা দিতে পারবেন।

ঢাকার মতিঝিল ইসলামী ব্যাংক টাওয়ারে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এস এম আব্দুল হামিদ, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আলতাফ হুসাইন উপস্থিতিত ছিলেন।

অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম কামাল উদ্দীন জসীম ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।