২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরা মাল্টিপ্লেক্সের ১১ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

একই সঙ্গে এজিএমে অন্যান্য সব আলোচ্যসূচি অনুমোদন করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2025, 10:12 PM

Updated : 26 Aug 2026, 05:27 PM

মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেষ হওয়া আর্থিক হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।

একই সঙ্গে সোমবারের এ সভায় অন্যান্য সব আলোচ্যসূচি অনুমোদন করার কথাও সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে কোম্পানি।

সভায় কোম্পানির চেয়ারম্যান মোস্তফা কামাল মহীউদ্দীন সভাপতিত্ব করেন। এতে অংশ নেন ব্যবস্থাপনা পরিচালক মো. মোবারক হোসেন, পরিচালক মোস্তফা জামাল মহীউদ্দীন ও মো. গোলাম কিবরিয়া, কোম্পানি সচিব মু. মুস্তাফিজুর রহমান, সিএফও নাইমুল ইসলাম।

অনলাইনে যুক্ত ছিলেন পরিচালক মো. রেজাউল ইসলাম, স্বতন্ত্র পরিচালক রফিকুল ইসলাম ও নাফিসা রওনক।

সভায় ৬১ জন শেয়ারহোল্ডার সশরীরে ও অনলাইনে অংশ নেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।