২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ডিজিটাল ন্যানো ঋণ’ চালু করছে ট্রাস্ট ব্যাংক

এ বিষয়ে ‘শেবা.এক্সওয়াইজেডের’ সঙ্গে সমঝোতা স্মারক সই হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2026, 06:31 PM

Updated : 26 Aug 2026, 02:54 PM

দেশে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণের উদ্যোগ হিসেবে ‘ডিজিটাল ন্যানো ঋণ’ সুবিধা চালু করছে ট্রাস্ট ব্যাংক।

এ লক্ষ্যে সম্প্রতি ঢাকায় ব্যাংকটির প্রধান কার্যালয়ে ডিজিটাল ফিনটেক প্ল্যাটফর্ম ‘শেবা.এক্সওয়াইজেডের’ সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে সই করেন ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরী এবং শেবা ফিনটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইলমুল হক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অংশীদারত্বের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তারা সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় জামানতবিহীন ঋণ সুবিধা পাবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সহজ আবেদন প্রক্রিয়া, ই-কেওয়াইসি, দ্রুত অনুমোদন এবং ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে অর্থ বিতরণ ও পরিশোধের সুবিধা এই উদ্যোগকে আরও কার্যকর করবে। 

“শেবা পে প্ল্যাটফর্মের নিবন্ধিত ব্যবহারকারীদের জন্য ‘ডিজিটাল ন্যানো ঋণ’ সুবিধা চালু করা হবে। এই উদ্যোগে ট্রাস্ট ব্যাংক ঋণদাতা হিসেবে এবং শেবা ফিনটেক লিমিটেড প্রযুক্তি ও সেবাদাতা হিসেবে কাজ করবে।”